কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৮ জুন, ২০২১ এ ০৪:৩৬ PM
কন্টেন্ট: গল্প নয় সত্যি
কিছুদিন আগে হরেকৃষ্ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করি। সেখানে দেখি সকল মেয়েরা দুপুরে বাড়ি যেয়ে খেয়ে আসে। এতে তাদের সময় ও শ্রম অনেক বেশি হয়। আমি তাদের সাথে এ বিষয়ে কথা বলি এবং তাদেরকে বলি যদি আমরা সবাই এক সাথে খাই। তাহলে কেমন হয়, এমনকি আমি ও তোমাদের সাথে খাব। তারা আমার কথায় অবাক হল এবং খুব আগ্রহ নিয়ে বলল ।আমি কি সত্যি তাদের সাথে খাব। আমি তাদের সাথে খাওয়ার প্রতিশ্রুতি দিলাম। তারপর থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এক সাথে নিয়মিত খায় আর আমার জন্য অপেক্ষা করে। কবে আমি তাদের সাথে খাব?